
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। দেশের চারটি বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকলেও আগামী দু-দিন বাড়তে পারে কুয়াশা। সেইসাথে দু-দিন বাড়তে পারে কুয়াশা ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২০) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের খুলনা, রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলাসহ আকাশ প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।
আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ ও পশ্চিম বাংলা প্রকাশিত এক তথ্যে এসব জানানো হয়েছে।
আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বেশকিছুদিন দেশের আবহাওয়া সাভাবিক থাকার পর আরব সাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে বাংলাদেশ ও পশ্চিম বাংলার আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এর প্রভাবে আকাশ আংশিক মেঘলা ও কোনো কোনো অঞ্চলে ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী দুই দিনে আরও কমতে পারে তাপমাত্রা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/ এমএইচ
























