
নিজস্ব প্রতিবেদক: আজ রাতে দেশের একাধিক স্থানে দমকা হওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও রাজধানীতে মেঘলা আকাশের সাথে মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়ে, দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
আগামী ২৪ ঘন্টায় দেশের খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫১ মি.মি. তেঁতুলিয়ায়। আগামী দুইদিন (৪৮ ঘন্টায়) সারাদেশের বৃষ্টিপাত বাড়তে পারে।
আজকে ঢাকায় আবহাওয়ার সার্বিক পরিস্থিতি: আকাশ: আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সাথে হালকা বৃষ্টি/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
বাতাস: দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৬ থেকে ১২ কিঃমিঃ বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা: রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা ৬টার তাপমাত্রা: ৩১.০০ সে.। সন্ধ্যা ৬টার আর্দ্রতা: ৭৪%। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা: ৩৭.৮০ সে.।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৩০ সেঃ। আগামীকালের সূর্যোদয়: ভোর ০৫-৪৪ মিঃ। আগামীকালের সূর্যাস্ত: সন্ধ্যা ০৬-০৫ মিঃ। গত ০৬ ঘন্টার বৃষ্টিপাত নাই। দেশের একাধিক স্থানে দমকা হওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে।
























