
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ বয়ে যাচ্ছে। সেইসাথে তাপ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (২২ মার্চ ২০২১) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, খুলনা, পাবনা, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালি, সীতাকুন্ড, রাঙ্গামাটি অঞ্চলসমূহের উপরদিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭.৪ এবং ও আজকের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সোমবার (২১ মার্চ ২০২১) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৭৬%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫.৫৯ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ০০ মিনিটে।
দেশের যেসব অঞ্চলে মৃদু তাপ বয়ে যাচ্ছে শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























