
এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এর সাথে যৌথভাবে গবেষণা ও অন্যান্য শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনার বিষয়ে একটি ফলপ্রসু আলোচনা হয়েছে।
সম্প্রতি (১৭ মে) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে ইনস্টিটিউটে এ আলোচনা হয়। এতে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকারের সভাপতিত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকল বিভাগীয় প্রধান ও প্রকল্প পরিচালক উপস্থিত থেকে মতবিনিময় করেন।
সভায় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক পুর্ণেন্দু বিশ্বাস উপস্থিত ছিলেন। ইনস্টিটিউট এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে গবেষণা ও অন্যান্য শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনার বিষয়সহ আনুসঙ্গিক নানা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পাবলিক গ্রুপ।
























