এগ্রিকেয়ার২৪.কম প্রাণি ডেস্ক: বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীদের নিয়ে দুই দিনব্যাপী ‘ই-ফাইল ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার। এতে ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের প্রাণি গবেষক ও বিজ্ঞারীরা অংশ নেন। গত ৬ ও ৭ মে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএলআরআই, এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।