
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে প্রতিবেশী দেশ ভারতে ফের ভয়াবহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে বাংলাদেশের ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, উত্তর-পূর্বাঞ্চলে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত থাকতে পারে পারে। অপরদিকে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ,সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে।
আজ রোববার (২৬ জুন) সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৗশলী মো: আরিফুজ্জামান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ি ও সিকিম স্থানসমূহ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: ওমর ফারুক বলেন, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: দেশে ব্রাহমা মুরগির খামার, জোড়ার দাম ২৫ হাজার!
আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং অন্যান্য ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের স্থান সমূহ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
পড়তে পারেন: জানা গেলো সিলেটে ভয়াবহ বন্যার ‘কারণ’
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোনিন্ম তাপমাত্রা ছিল সীতাকুন্ড ও রাঙ্গামাটি ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ, যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (৩০-৪০) কিঃমিঃ বেগে বৃদ্ধি পেতে পারে। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুর ৯৬ মিলিমিটার।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৩ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা অব্যাহত থাকতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























