
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের মত ভোলাহাটেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলায় ৪০ হাজার বনজ, ফলজ ও ঔষুধি চারাগাছ ইউনিয়ন পরিষদ, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ ও রোপণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
আজ বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০ সকালে সামাজিক বন বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।
“মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়াতনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।
ভোলাহাটে ৪০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ। এ সময় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা সেরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।
























