
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর, ২০২০) সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ০৭ ডিগ্রী সেলসিয়াস।আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ০৭ দশমিক ০১ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.।
শৈত্য প্রবাহ: গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর, ২০২০) সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৭%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে।আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।আগামী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের।আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার / এমবি
























