
কৃষি আবহাওয়া ডেস্ক , এগ্রিকেয়ার২৪.কম: মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার ২ সেপ্টেম্বর ২০২০ আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট, বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
























