নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সহধর্মিণী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ সোমবার (২৮ ডিসেম্বর ২০২০) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নভেম্বরের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মসিউর রহমান ও তার স্ত্রী। তবে সবশেষ পরীক্ষায় তাদের দুজনেরই করোনা নেগেটিভ আসে। জানা গেছে, মসিউর রহমানের শরীর মোটামুটি ভালো আছে। তবে তিনি এখনও হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন এক বিজ্ঞপ্তিতে জানায়, মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শোকবার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এগ্রিকেয়ার/এমএইচ