নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের একাধিক অঞ্চলে শৈত্য প্রবাহ ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও ঘন থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তিনি জানান, সীতাকুন্ড অঞ্চলসহ গোপালগঞ্জ, ফেনী, ময়মনসিংহ, মৌলভীবাজার, পাবনা, রাজশাহী, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও রংপুর বিভাগের ‍উপর দিয়ে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- এ সময়ের শেষে বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১ থেকে ২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আরও পড়তে পারেন: পেয়ারার পাতা হলুদ ও গাছ মরে যাওয়া রোগের সমাধান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়া  এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়া ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতি ও দিক পূর্ব/ উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৫%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৪ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৪০ মিনিটে।

আরও পড়তে পারেন: দেশে চাষ হচ্ছে বিশ্বখ্যাত ওজার্ক বিউটি স্ট্রবেরি 

সিনপটিক অবস্থায় জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্নএলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ