ঘূর্ণিঝড়ের সময়ে আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের চারটি সমূদ্র বন্দরে ৩ নাম্বার সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে নদীর পানি কমায় বন্যায় স্বস্তির খবর দিয়েছে দপ্তরটি।

আজ সোমবার (৩০ মে) সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্হানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে । আজ (৩০ মে ২০২২) সকাল ১১ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৭ মি.মি) থেকে অতিভারী (৮৯ মি.মি বা তারও বেশী) বর্ষণ হতে পারে।

পড়তে পারেন: কেমন যাবে আজকের আবহাওয়া

২৪ ঘন্টার পূর্বাভাসে এই আবহাওয়াবিদ জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়োহাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

দেশের নদ-নদীর পরিস্থিতিও পূর্বাভাসে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান ভূঁইয়া জানান, গঙ্গা ব্যতীত দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে। দেশের সকল প্রধান নদী সমূহের পানি সমতল বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। দেশের কোন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি।

পড়তে পারেন: ভাসমান পদ্ধতিতে সবজি চাষে ৫ গুণ বেশি ফলন

এছাড়া গত ২৪ ঘন্টায় বাংলাদেশের উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার ৬০ মিলি মিটার, সিলেটের লালখাল এলাকায় ৬২ মিলিমিটার এবং মাদারীপুরে ৫৩ মিলিমিটার।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সিকিম অরুণাচল আসাম মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলের উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। ত্রিপুরার আগরতলায় এলাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৮ এবং সিকিমের গ্যাংটক এ ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।। সিনটপিক অবস্থায় জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পড়তে পারেন: মাছ চাষে কোটিপতি ফরহাদ, চলতি বছরে ৭০ লাখ!

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৯১ শতাংশ। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা খুলনায় ২২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ চাঁদপুর ৮৯ মি.মি.। আজ সূর্যাস্ত ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। আগামী তিন দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ