ঘূর্ণিঝড়ের সময়ে আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুন:) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দেয়া সতর্ক বার্তায় এ কথা বলা হয়েছে।

সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এতে বলা হয়, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পড়তে পারেন: সোনালী মুরগির নামে আমরা কি খাচ্ছি!

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক  দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৫ মিনিট।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫১ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিন বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পড়তে পারেন: ২৮’শ মুরগিতে দিনে ৫ হাজার টাকা লাভ করছেন মোর্শেদ

এ বছর বর্ষা মৌসুমে জুলাই ও অগাস্টে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হলেও সেপ্টেম্বরে বৃষ্টিপাতের প্রবণতা দেখা গেছে বেশি। চলতি মাসে সাগরে দুই দফা লঘুচাপ সৃষ্টি হয়। লঘুচাপ কেটে যাওয়ার পর বৃষ্টির প্রবণতাও বেড়েছে।

শরতের শেষ সময়ে রাজধানীসহ দেশের কিছু কিছু জায়গায় এমন বৃষ্টি হচ্ছে। হেমন্তের আগমনের মধ্যে এ বৃষ্টি রাতের শেষভাগে হিম হিম ঠাণ্ডার আগমনী বার্তা নিয়ে আসছে।

এগ্রিকেয়ার/এমএইচ