
হাবিপ্রবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেধাবী ও কৃতি ১১ জন শিক্ষার্থী। রোববার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদেরকে এ পদক দেয়া হয়।
পদক প্রাপ্তরা হলেন, (২০১৫ সাল) কৃষি বিভাগের নাজমীন আক্তার (৩.৯৪), ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রাজিয়া সুলতানা (৩.৮৮), মৎস্যবিজ্ঞান বিভাগের আইরিন পারভীন (৩.৯২), কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের মো. কামাল হোসেন (৩.৮৫), এবং ফুড প্রসেসিং এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের মেজবাউল আলম (৩.৮৬)।
এছাড়া ২০১৬ সালের শিক্ষার্থীদের মধ্য রয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাসুমা খাঁন (৩.৮৬), ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের মোঃ গাউসুর রহমান (৩.৯৪), মৎস্যবিজ্ঞান বিভাগের আন্জুমান আরা আভা (৩.৮৬), কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সুমাইয়া আক্তার (৩.৮৮), প্রকৌশল বিভাগের মোঃ সুলতান মাহমুদ (৩.৭৫), কৃষি বিভাগের শিউলি শারমিন (৩.৯৫)।
























