
এগ্রিকেয়ার প্রতিবেদক: চতুর্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি প্রদর্শনী-২০১৮ নতুনত্বে ভরা থাকবে। লাগাতার আয়োজকদের অক্লান্ত পরিশ্রম ও সুপরিকল্পনায় এবার ভিন্ন আঙ্গিকে সাজানো হচ্ছে প্রদর্শনীটি। এতে থাকবে নানা চমক। দেশের বৃহৎ এ প্রদর্শনীতে প্রবেশ করেই প্রত্যাশা পূরুণ হবে দর্শনার্থীদের।
গতবারের চেয়ে এবার প্রায় তিনগুণ স্টল বৃদ্ধি, দেশ-বিদেশের প্রদর্শকের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের খামারিদের হোটেলে থাকার ব্যবস্থা, বৈজ্ঞানিক পেপারসগুলো ইংরেজীর পাশাপাশি বাংলা, উপজেলা পর্যায়ে রোড শো, লিফলেটসহ নানা ব্যাতিক্রম ও নতুন সাজে সাজবে ৪র্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি প্রদর্শনী-২০১৮। প্রদর্শনীতে থেকে মিলবে ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি বিষয়ে বিস্তর তথ্য-উপাত্ত।
প্রদর্শনী উপলক্ষে দেশের কৃষিভিত্তিক সংবাদ মাধ্যমের সম্পাদক, সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় ‘৪র্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি প্রদর্শনী-২০১৮’ আয়োজক কমিটির পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, খামারি, উদ্যোক্তা, ব্যবসায়ী সবাই উপকৃত হবেন এ প্রদর্শনী থেকে। এনিমেল হেলথ্ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহ্কাব) আয়োজিত এ প্রদর্শনী আগামী বছর ২০১৮ সালের ৮ থেকে ১০ মার্চ বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের পোল্ট্রি খাত এখন বেশ ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে আমাদের প্রোটিন চাহিদার বিরাট একটি অংশ এ খাতের মাধ্যমেই মেটানো সম্ভব হচ্ছে। তবে ডেইরি ও ক্যাটল শিল্পে আমরা এখনো যথেষ্ট পিছিয়ে আছি। দেশে পোষা প্রাণি পালন ও ব্যবসার সুযোগ তৈরির পাশাপাশি বিস্তৃতি হচ্ছে। এবারের প্রদর্শনীতে এ বিষয়গুলোর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। তবে মাছ ও প্রাণী সম্পদ খাতেও অধিক গুরুত্ব দেয়া হয়েছে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত বছর স্টলের সংখ্যা ছিল প্রায় দেড়শতটি। চলতি প্রদর্শনীতে পাঁচশত’র বেশি স্টলে করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। প্রথমবারের মতো প্রত্যন্ত অঞ্চলের খামারিদের হোটেলে থাকার ব্যাপারে বিশেষ সহযোগিতা করা হবে। চমক থাকছে সায়েন্টিফিক পেপার তৈরিতে। এবার বাংলাতেও পাওয়া যাবে এসব পেপার। একেবারে তৃণমূল পর্যায় অর্থাৎ উপজেলা পর্যায়ে আয়োজন করা হবে রোড শো, লিফলেট বিলি, বিভিন্ন আঙ্গিকে প্রচারণাসহ বিভিণœ নানা পদক্ষেপ। মূলত দেশের ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই ৪র্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি প্রদর্শনী-২০১৮’ টির আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে আহকাব নেতৃবৃন্দ উপস্থিত কৃষিভিত্তিক গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান। তারা বলেন, গত ৩টি মেলায় কৃষি বিষয়ক পত্রিকার সম্পাদক ও সংবাদকর্মীরা মেলার প্রচারণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আশা করছি আপনারা বাংলাদেশের ডেইরি, মৎস্য ও পোষা প্রাণি খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মেলার প্রচারণায় সহযোগিতা করবেন। শুরু থেকেই গণমাধ্যমের সহায়তায় আমরা এবারের প্রদর্শনীর বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়। এসময় গণমাধ্যমকর্মীরাও সংশ্লিষ্টদের কাছে পরামর্শমূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহকাব মহাসচিব ডা. মো. কামরুজ্জামান, প্রদর্শনীর মিডিয়া ম্যানেজমেন্ট সাব কমিটির আহ্বায়ক ডা. মো. জসিমউদ্দিন, ভেন্যু ম্যানেজমেন্ট সাব কমিটির সদস্য সচিব ডা. খন্দকার মুহাম্মদ মাহমুদ হোসেন, মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ডা. রাসেদুল জাকির এবং সংগঠনের সদস্য ডা. আলী ইমাম, মো. খোরশেদ আলম, মোহাম্মদ সোহেল ইকবাল, মো. মাহবুবুর রহমান, ডা. তরিকুল ইসলামসহ অনেকে। আহকাব মেলার বিস্তারিত তথ্য জানতে ভিভিট করুন http://www.iedap.com/
























