
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মিষ্টি কুমড়া এক প্রকার ফল জাতীয় সবজি। এটি মিষ্টি লাউ নামেও পরিচিত। আমাাদের দেশের চাষিরা মিষ্টি কুমড়ার সঠিক জাত নির্বাচন না করেই চাষ করেন। এতে ভালো ফলন না পেয়ে হতাশ হন তারা।
চলুন জেনে নেওয়া যাক মিষ্টি কুমড়ার অধিক ফলন পেতে যেসব জাত নির্বাচন করবেন:
মিষ্টি কুমড়ার জাত: লাল তীর সীড লিমিটেড উদ্ভাবিত ও বাজারজাতকৃত জাতসমূহ নিয়ে আলোচনা করা হলো:
সুপ্রিমা: সুপ্রিমা একটি হাইব্রিড জাত। এটি চ্যাপ্টা, গোলাকার ও অগভীর দাঁড়া উঠানো ফল। মাংসল অংশ বেশ পুরু ও গাঢ় হলুদ।ফলের গড় ওজন ৪-৫ কেজি। কাঁচা ও পাকা দুই ভাবেই খাওয়া যায়।
রোপনের সময়: আগস্ট-ফেব্র্বয়ারি
ফসল তোলার মেয়াদ: ৭৫-৮০ দিন।
আরও পড়ুন: যেভাবে পটল চাষে শতভাগ সফলতা আসে
সলিড গোল্ড: দিবস নিরপেক্ষ হাইব্রিড জাত। বহিঃত্বক হালকা খাজযুক্ত। মাংসল অংশ পুরু এবং গাঢ় হলুদ বর্ণের। ফল ডোমাকৃতির এবং গড় ওজন ৫-৬ কেজি। রাজশাহী অঞ্চলের জন্য খুবই উপযোগী।
রোপনের সময়: ১২ মাস।
ফসল তোলার মেয়াদ: ৭৫-৮০ দিন।
ফলন: (টন/একর) ১৮-২০
ড্রিমগোল্ড: দিবস নিরপেৰ হাইব্রিড জাত। সারা বছর চাষযোগ্য। মাংসল অংশ বেশ পুরু এবং ফলের গড় ওজন ৫-৬ কেজি। কাঁচা ও পাকা দুই ভাবেই খাওয়া যায়।
রোপনের সময়: ১২ মাস।
ফসল তোলার মেয়াদ: ৭৫-৮০ দিন।
ফলন: (টন/একর) ১৮-২০।
আরও পড়ুন: যে কারণে চাষ করবেন শীতকালীন ব্ল্যাক টমেটো
সুইটি: দিবস নিরপেক্ষ হাইব্রিড জাত। সারা বছর চাষযোগ্য। ফল চ্যাপ্টা এবং ভিতরের মাংসল অংশ বেশ পুরু ও গাঢ় হলুদ। প্রতিটি ফলের গড় ওজন ৭-৮ কেজি। কাঁচা ও পাকা দুই ভাবেই খাওয়া যায়।
রোপনের সময়: ১২ মাস।
ফসল তোলার মেয়াদ: ৭৫-৮০ দিন।
ফলন: ১৮-২০
অধিক ফলন পেতে মিষ্টি কুমড়ার যেসব জাত নির্বাচন করবেন শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























