ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের রাজত্ব।তার রাজত্বে মানবের নাজেহাল অবস্থা।শত চেষ্টায় পারছে না তাকে বিদায় জানাতে।ক্রমেই হয়ে উঠছে আরোও ভয়ংকর। ঠিক কতদিন টিকে থাকতে থাকতে পারে এই করোনা!

ভারতের বিশ্বে করোনা সংক্রমণ এবং মৃত্যু অব্যাহত। ভারতে এখনও পর্যন্ত ২৬ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত।সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪২। তবে ভারতে দৈনিক ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় ৫৭ হাজার ৯৮১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

ভারতে করোনার প্রতিষেধক ও করোনা আর কতদিন টিকে থাকবে এ প্রশ্নে দিল্লির একটি সরকারি হাসপাতালের অধিকর্তা বি এল শেরওয়ালের বলেন, ‘যতক্ষণ না ভাইরাসের জিনগত চরিত্র বিশ্লেষণ করা হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত বলা কঠিন যে ওই ভাইরাসের কারণেই একই ব্যক্তি দ্বিতীয় বার সংক্রমিত হচ্ছেন, নাকি ওই ভাইরাসই চরিত্র বদল করে সংক্রমণ ঘটাচ্ছে।’

প্রতিষেধকের ব্যাপারে ডা. সৌম্যা বলেছেন, ‘‘বর্তমানে ভারতে বিভিন্ন সংস্থা ৮টি করোনা টিকা তৈরি করছে। সাধারণত একটি প্রতিষেধক তৈরি করতে ৫ থেকে ১০ বছর সময় লাগে। তবে অতিমারির কারণে এখন তো অন্তত দেড় বছর লাগবেই। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক পরীক্ষায় সাফল্য পেয়েছে বলে আমাদের কাছে খবর নেই।’’

তাঁর পরামর্শ, আগামী ১ বছর মাস্ক পরতে হবে এবং পারস্পরিক দূরত্ববিধি মেনে চলতে হবে। তা হলেই করোনা সংক্রমণ রোখা সম্ভব। সৌম্যা জানিয়েছেন, সংক্রমিতের সংখ্যা কমানোই তাঁদের প্রধান লক্ষ্য। তবে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা ফের সংক্রমিত হচ্ছেন বলে জানা গিয়েছে। দিল্লির কয়েকটি হাসপাতাল জানিয়েছে, ফের আক্রান্ত হয়ে র্তির ঘটনা বাড়ছে।

আরোও পড়ুন: করোনার টিকা উৎপাদন শুরু রাশিয়ার

সংক্রমণ থেকে সুস্থতার পরে আবারও করোনা পরীক্ষার নির্দেশনা

ভারতে একদিনে করোনা আক্রান্ত ৬০ হাজার ছাড়িয়ে

করোনার প্রতিষেধক তৈরি হলেই ন্যূনতম সময়ের মধ্যে দেশবাসীর কাছে তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কবে সেই প্রতিষেধক বাজারে আসবে তার উত্তর অবশ্য এখনও অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন সম্প্রতি জানিয়েছেন, ভারত এখন করোনা টিকা পরীক্ষার প্রথম পর্যায়ে রয়েছে, গোটা প্রক্রিয়া শেষ হতে অন্তত আরও এক বছর লাগবে। আজ প্রতিষেধক বিষয়ক বিশেষজ্ঞ কমিটি ভারত বায়োটেক, সিরাম ইনস্টিটিউট-সহ পাঁচটি টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে বৈঠক করে। প্রতিষেধক পরীক্ষার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

কতদিন থাকতে পারে করোনা শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।