
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থতার সুস্থতার পরে আবারও করোনা পরীক্ষার নির্দেশনা । নির্দেশনায় বলা হয়েছে করোনা সংক্রমণ থেকে সুস্থতার পর তিন মাসের মধ্যেও ভাইরাসে আক্রান্তের ঝুঁকি থাকে।
সিডিসি জানিয়েছে, তিন মাসের মধ্যেও করোনায় আক্রান্তের ঝুঁকি থাকে। তবে এই আক্রান্তদের মাধ্যমে অন্যরা সংক্রমিত নাও হতে পারে।
সংস্থাটি বলেছে, ‘যাদের কোভিড-১৯ পজিটিভ হয়েছিল তাদের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই কিংবা তিন মাস পর আবারও আক্রান্তের লক্ষণ দেখা না দিলে শনাক্ত পরীক্ষার প্রয়োজন নেই।’
অবশ্য সিডিসি জানিয়েছে, এর মানে এই নয় যে, যাদের কোভিড-১৯ হয়েছিল তারা পুরোপুরি মুক্ত অথবা তাদের অ্যান্টিবডিতে কোনো প্রভাব পড়বে না।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘সাম্প্রতিক তথ্য-উপাত্তে ইঙ্গিত মিলছে, প্রাথমিকভাবে আক্রান্ত হওয়ার তিন মাস পর পুনরায় লক্ষণ দেখা না দিলে কারো শনাক্ত পরীক্ষার প্রয়োজন নেই।’
আরোও পড়ুন: একটি নয়, তিন তিনটি করোনা ভ্যাকসিন নিয়ে কাজ চলছে: মোদী
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লাখ পেরিয়ে
সবজি মুদি দোকানিদের করোনা পরীক্ষার নির্দেশ
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখনও কোভিড-১৯ অ্যান্টিবডি ও পুনরায় সংক্রমণের বিষয়ে খুব বেশি তথ্য জানা যায়নি। এর আগের গবেষণায় দেখা গিয়েছিল, করোনা থেকে সুস্থ হওয়ার তিন মাস পর্যন্ত পুনরায় সংক্রমণের শিকার নাও হতে পারে আক্রান্ত ব্যক্তি। তবে চীনের একটি গবেষণায় দেখা গেছে সংক্রমণ থেকে সুস্থতার দুই থেকে তিন মাসের মধ্যে অনেক রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়েছে।
সংক্রমণ থেকে সুস্থতার পরে আবারও করোনা পরীক্ষার নির্দেশনা শিরোনামে সংবাদের তথ্য বিডিনিউজ টুয়েন্টিপোর থেকে নেওয়া হয়েছে।
























