
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস কভিড-১৯ রোগের টিকা উৎপাদন শুরু করেছে রাশিয়া। গতকাল শনিবার টিকার প্রথম ব্যাচ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
করোনার টিকা উৎপাদন বিষয়ে খোদ জানিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। রুশ গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট টিকাটি উদ্ভাবন করেছে আর সহযোগিতা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিশেষজ্ঞদের মধ্যে এখনো সংশয় রয়েছে এই টিকা নিয়ে।তবে রাশিয়ার দাবি, টিকাটি নিরাপদ ও স্থিতিশীল বলে প্রমাণ পাওয়া গেছে। এটি মানবদেহে করোনার বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থাও গড়ে তুলতে পেরেছে।
টিকাটির কার্যকারিতা পরীক্ষার ক্ষেত্রে তৃতীয় ধাপের মানবপরীক্ষা যেখানে হাজারো স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হয়, তা অনুসরণ করা হয়নি। ফলে এটি নিয়ে গবেষকদের সন্দেহ সংশয় থেকেই যাচ্ছে।
অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জনগণকে আশ্বস্ত করে বলেছেন, টিকাটি নিরাপদ। নিজের মেয়েও এই নিয়েছে বলে দাবি করেছেন তিনি।
আরোও পড়ুন: ভারতে একদিনে করোনা আক্রান্ত ৬০ হাজার ছাড়িয়ে
একটি নয়, তিন তিনটি করোনা ভ্যাকসিন নিয়ে কাজ চলছে: মোদী
সংক্রমণ থেকে সুস্থতার পরে আবারও করোনা পরীক্ষার নির্দেশনা
রাশিয়া টিকাটির নাম দিয়েছে ‘স্পুটনিক ৫’, যা সোভিয়েত ইউনিয়নের প্রথম কৃত্রিম উপগ্রহের নামে নামকরণ করা করেছে।
ইন্টারফ্যাক্সের প্রতিবেদন অনুযায়ী, এর আগে টিকা প্রস্তুতকারক গামেলিয়া ইনস্টিটিউট জানায়, ডিসেম্বর থেকে জানুয়ারি নাগাদ ৫০ লাখ ডোজ টিকা উৎপাদন করতে পারবে রাশিয়া।
রাশিয়ার তৈরি করা প্রথম ব্যাচের টিকাগুলো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে। এরপর তা সাধারণ জনগণের ব্যবহারের জন্য ছাড়া হবে। ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী, রাশিয়ার পরীক্ষা ও জনগণের ওপর প্রয়োগ নিয়ে বিশ্বব্যাপী মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
























