সাঈদ সারোয়ার, এগ্রিকেয়ার২৪.কম: মাছ চাষির অজ্ঞতা বা অবহেলা বা ভুল লাভজনক মাছ চাষের ক্ষেত্রে অন্তরায়। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাছের অনেক চাহিদা থাকার কারণে মাছ চাষ করে ভালো আয় করা সম্ভব। আসুন কার্প জাতীয় মাছের টেকসই চাষ পদ্ধতি (পর্ব-১) সম্পর্কে জানব।

দুঃখের বিষয় সঠিক নিয়ম কানুন এবং পদ্ধতি জানা না থাকার কারণে কার্পমাছ চাষ করেন এমন বেশির ভাগ চাষি মূলধনও তুলে আনতে পারেন না।

পড়তে পারেন: কিভাবে মাছ চাষ শুরু করবেন, পরামর্শ কোথায় পাবেন?

মাছ চাষের প্রতিটি গ্রুপে পুকুর প্রস্ততি থেকে শুরু করে একেবারে মাছ বড় করা পর্যন্ত সকল তথ্য দিয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অনেক পোস্ট রয়েছে।

তবে সবচেয়ে জরুরি বিষয় হল অনুসরণ করা, সেটা কিন্তু করেন না!! ফলে কাজের কাজ কিছুই হচ্ছেনা আমরা কেন জানি সেই একই জায়গায় আটকে রয়েছি!! যে সকল অভিজ্ঞজনরা কষ্ঠ করে এসব লেখালেখি করছেন, আমাদের অবহেলার কারণে তাঁদের কষ্ট টা স্বার্থক হচ্ছেনা। আমি গত তিন বছর যাবৎ বেশ কয়েকটি পুকুরে কার্পমাছের বিভিন্ন চাষ পদ্ধতি নিয়ে কাজ করেছি। সেখানে পর পর তিন বছর সফল হয়েছে এমন কিছু চাষ পদ্ধতি এই আলোচনায় যুক্ত করবো।

পড়তে পারেন: পুকুরে মলা মাছ চাষ পদ্ধতি ও খাদ্য ব্যবস্থাপনা

কার্পমাছ চাষ শুরু করার পূর্বে কি কি বিষয় গুলো গুরুত্ব সহকারে দেখবেন:-

১/ আধুনিক যোগাযোগ সম্বলিত, বন্যামুক্ত এলাকায় দ্বীর্ঘ মেয়াদের জন্য পুকুর লিজে নিতে হবে।
২/ বানিজ্যিক মাছ চাষের ক্ষেত্রে বড় সাইজের কালচার পুকুর নির্বাচন করুন এবং সাথে নার্সিং পুকুর অবশ্যই রাখুন।
৩/ সঠিক পদ্ধতি অনুসরণ করে পুকুর প্রস্তত করুন।
৪/ ভালোমানের পোনা সংগ্রহ করুন।
৫/ অবশ্যই বানিজ্যিক চাষ করার ক্ষেত্রে নিজস্ব চাপের পোনা উৎপাদন করার মত সক্ষমতা থাকতে হবে।
৬/ নির্বাচন করা পদ্ধতি অনুযায়ী সঠিক ঘনত্বে পোনা মজুদ করুন।
৭/ নিয়মিত পুকুর, পানি ও মাছের পরিচর্যা করুন।
৮/ শতকরা ৩০% প্রাকৃতিক খাবার এবং ৭০% ২২ থেকে ২৪% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাবার নিশ্চিত করুন।
৯/ বছরের নির্দিষ্ঠ একই সময়ে মাছ আহরণ না করে ভিন্ন ভিন্ন সময়ে আহরণ করার পরিকল্পনা গ্রহণ করুন।

পড়তে পারেন: কসাই থেকে মাছ চাষে কোটিপতি আইনাল

বিস্তারিত পরবর্তী পর্বে (কার্প জাতীয় মাছের টেকসই চাষ পদ্ধতি (পর্ব-২)। এবং কার্প জাতীয় মাছের টেকসই চাষ পদ্ধতির বিভিন্ন পর্ব জনস্বার্থে প্রচারিত হচ্ছে।

এগ্রিকেয়ার/এমএইচ