নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: “সেমস গ্লোবাল ইউএসএ” বাংলাদেশে কৃষি, খাদ্য, স্বাস্থ্য ও ভবন নির্মাণ সংশ্লিষ্ট পণ্যের মেলা শুরু হয়েছে। আজ থেকে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক এ প্রদর্শনী ঢাকার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্টিত হচ্ছে।

আজ ১৩ই অক্টোবর সেমস-গ্লোবাল ইউএসএ এবং সেমস-বাংলাদেশ যৌথভাবে আয়োজন করেছে ৪টি বৃহত্তম আন্তর্জাতিক এবং তৎসংশ্লিষ্ট আরো বেশ কিছু প্রদর্শনীর। কৃষি ও খাদ্য বিষয়ক মেলা বা প্রদর্শনীতে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের সর্ববৃহৎ কৃষি ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম।

আয়োজিত প্রদর্শনী গুলো হল- প্রদর্শনী গুলো হল- “২৪তম পাওয়ার বাংলাদেশ ২০২২ এক্সপো” এর সাথে আইসিসিবি এর গুলনকশা হল (হল নাম্বার- ০১) এ অনুষ্ঠিত হচ্ছে “১৯তম সোলার বাংলাদেশ ২০২২ এক্সপো” এবং “৪র্থ ঢাকা ইন্টারন্যাশনাল লাইটিং এক্সপো ২০২২”।”৫ম ফুড ও এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২” এর সাথে আইসিসিবি এর পুষ্পগুচ্ছ হল (হল নাম্বার- ০২) এ অনুষ্ঠিত হচ্ছে “৫ম ইন্টারন্যাশনাল পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ এক্সপো ২০২২” এবং “২য় ঢাকা ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্যাকেজিং এবং প্রিন্টিং এক্সপো ২০২২”।

এগ্রিকেয়ার২৪.কমের অন্যান্য নিউজ পড়তে পারেন:

বড় নয়, মাঝারি দেশাল গরুর দিকে যে কারণে ঝুঁকছে খামারিরা

আলোহীন চোখ নিয়ে গরুর খামারে লাখোপতি ফাহিম

গরুর নতুন খামারের জন্য বকনা ও গাভীর প্রাপ্তিস্থান-মূল্য

“২৭তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২” ও “২১তম রিয়েল এস্টেট এক্সপো ২০২২” এর সাথে আইসিসিবি এর রাজদর্শন হল (হল নাম্বার- ০৩) এ অনুষ্ঠিত হচ্ছে “৫ম ইন্টারন্যাশনাল সেফটি এন্ড সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ২০২২”, “৩য় ঢাকা ইন্টারন্যাশনাল ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র এক্সপো ২০২২” এবং “৪র্থ ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২”। এবং “১৩তম মেডিটেক্স বাংলাদেশ ২০২২ এক্সপো” ও “৫ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২২”, এর সাথে আইসিসিবি এর নবরাত্রি হল (হল নাম্বার- ০৪) এ অনুষ্ঠিত হচ্ছে “৮ম ফার্মা বাংলাদেশ ২০২২ এক্সপো” এবং “৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২২”।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, জিডিপির প্রবৃদ্ধি দেশে নির্মাণ শিল্প, বিদ্যুৎ শিল্প, স্বাস্থ্য, কৃষি এবং খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত সেক্টরগুলোতে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করেছে। এই বিষয়গুলো নির্মাণ কাজের যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে এবং শ্রমিকদের দক্ষতা বাড়াতে সাহায্য করছে। আমি মনে করি সেমস গ্লোবাল এর এই আয়োজন স্থানীয় ও আন্তর্জাতিক প্রত্যক্ষ বিনিয়োগ বাড়াবে, শিল্পায়ন ত্বরান্বিত করবে, বিভিন্ন ধরনের পণ্যের বৈচিত্র্যকে প্রসারিত করবে, রপ্তানি আয় বাড়াবে এবং বৈদেশিক রিজার্ভ অর্জনের নতুন সুযোগ প্রদান করবে।

এগ্রিকেয়ার২৪.কমের অন্যান্য নিউজ পড়তে পারেন:

রাজশাহীতে ভয়ংকর এলএসডি আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে

গরুর প্রাণঘাতী ব্যাবেসিওসিস রোগ সম্পর্কে জানেন কি?

গরুর তড়কা রোগের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল কাইয়ুম সরকার, চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এ এইচ এম আহসান, ভাইস চেয়ারম্যান ও সিইও, রপ্তানি উন্নয়ন ব্যুরো, জনাব সৈয়দ এরশাদ আহমদ, প্রেসিডেন্ট, বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স এবং ড. ভি.এম.থমাস, চেয়ারম্যান, চেন্নাই ফার্টিলিটি সেন্টার এবং রিসার্চ ইনস্টিটিউট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস গ্লোবাল এর প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মেহেরুন এন ইসলাম।

এছাড়া উদ্বোধনী বক্তব্যে সেমস গ্লোবাল এর সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মেহেরুন এন ইসলাম বলেন, “কোভিড -১৯ মহামারীর কারণে ২০২০ এবং ২০২১ সালে প্রদর্শনী আয়োজন করা সম্ভব হয়নি এবং এই কারণে প্রদর্শনীখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারীর পর এই বছর আমরা “২১তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২” এবং “১৫ তম ঢাকা মোটর শো-২০২২” এর দুটি দুর্দান্ত প্রদর্শনী আয়োজন করতে সক্ষম হয়েছিলাম যা ব্যাপক সাড়া ফেলেছে। এই সাফল্যেই আমাদের বর্তমান এবং পরবর্তী প্রদর্শনীগুলো পরিকল্পনা করার সাহস জুগিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছি বলে আমরা গর্বিত।

অনুষ্ঠানে মোঃ আব্দুল কাইয়ুম সরকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এর চেয়ারম্যান বলেন- বিএফএসএ সরকারের রূপকল্প ২০২১ এবং এসডিজি ২০৩০ সমর্থন করে বাংলাদেশে একটি বিজ্ঞান-ভিত্তিক পর্যাপ্ত খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা তৈরির লক্ষ্য অর্জনে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।

এ এইচ এম আহসান, রপ্তানি উন্নয়ন ব্যুরো এর ভাইস চেয়ারম্যান ও সিইও বলেন- বাংলাদেশ অসাধারণ অর্থনৈতিক অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছে এবং মানুষের জীবনযাত্রার মানও দ্রুত উন্নত হচ্ছে। সেমস গ্লোবাল আয়োজিত এই প্রদর্শনীগুলো অগ্রগতিতে আরও সাহায্য করবে। অসংখ্য দেশী এবং বিদেশী প্রতিনিধিরা এই আয়োজনে প্রতিনিধিত্ব করবেন, যা অবশ্যই বিজনেস টু বিজনেস সুযোগ বাড়াবে।

বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট জনাব সৈয়দ এরশাদ আহমদ এর মতে- এই ধরনের প্রদর্শনী বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে কার্যকর অর্থনীতির দেশ এবং শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে সফল প্রেক্ষাপট তুলে ধরতে এবং সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।

চেন্নাই ফার্টিলিটি সেন্টার এবং রিসার্চ ইনস্টিটিউট এর চেয়ারম্যান ড. ভি.এম.থমাস মনে করেন- “বাংলাদেশের স্বাস্থ্য পর্যটন খাতের উন্নয়নের প্রবৃদ্ধির জন্য এই প্রদর্শনীটি গুরুত্বপূর্ণ। এই ধরনের একটি ইতিবাচক পদক্ষেপ বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করবে এবং বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর করতে সাহায্য করবে।

সেমস-গ্লোবাল ইউএসএ, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে ৩০ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বহুজাতিক প্রদর্শনীর ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। চারটি মহাদেশে সেমস-গ্লোবাল কোম্পানির কার্যক্রমের সাথে বর্তমানে সেমস ইউএসএ, সেমস চায়না, সেমস ইন্ডিয়া, সেমস বাংলাদেশ, সেমস শ্রীলংকা, সেমস মরক্কো এবং সেমস ব্রাজিল সহ সাতটি দেশে অফিস রয়েছে। পাশাপাশি, আরও ১০টি দেশে সহযোগী শাখার মাধ্যমে বার্ষিক ৪০টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এই প্রদর্শনীগুলো বাংলাদেশের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক প্রদর্শনী। এই প্রদর্শনীগুলোতে, ৪০০ টির বেশি বুথ সহ ২৫০ টিরও বেশি কোম্পানি ০৮ টি দেশের প্রতিনিধিত্ব করছে। এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো উন্নয়ন মুলক কার্যক্রম প্রদর্শনের জন্য একটি চমত্কার ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হবে যা বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতিতে বিশেষভাবে দৃষ্টিপাত করবে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি) এর অধীনে ৩৫টিরও বেশি ভারতীয় কোম্পানি এই প্রদর্শনীতে অংশ নিয়েছে।

“৫ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২২” এর প্ল্যাটিনাম স্পন্সর চেন্নাই ফার্টিলিটি সেন্টার। “৪র্থ ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২” এর সিলভার স্পন্সর অ্যাকোয়া লিংক বাংলাদেশ লিমিটেড এবং “৪র্থ ঢাকা ইন্টারন্যাশনাল লাইটিং এক্সপো ২০২২ এর সিলভার স্পন্সর লেডভান্স। এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলোর ইলেক্ট্রিক মিডিয়া পার্টনার সময় টিভি এবং প্রিন্ট মিডিয়া পার্টনার ডেইলি স্টার এবং সমকাল।

প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল ১০.৩০টা থেকে সন্ধ্যা ০৮.০০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত তথ্যাদি জানার জন্য, ভিজিটকরুন:https://www.bd.cems-powerseries.com/,https://www.bd.cems-foodexpo.com/, https://www.bd.cems-buildexpo.com/, https://www.bd.cems-meditex.com/ আরও তথ্যের জন্য যোগাযোগ করুন। মোঃ মশিউর রহমান ঊষাত – ০১৮৪৭-২৫৮৭৪১, আলাউদ্দিন শাহাদাত ০১৮৪৭-০৮১৫৮৯, ইমেইলঃ [email protected] ইমেইলঃ[email protected]
পাবলিক রিলেশন বিভাগ, সেমস বাংলাদেশ।

এগ্রিকেয়ার/এমএইচ