নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চুয়াডাঙ্গা সদরে প্রান্তিক কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আজ সোমবার (০৯ নভেম্বর ২০২০) দুপুরে উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আরও পড়ুন: মোহনপুরে প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় ও ক্রপ কাটিং

জেলা প্রশাসক নজরুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক আলী হাসান, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাদিকুর রহমান, এইও আফরিন, আলমগির, এসএএও সহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাজেটে কৃষিঋণ হিসেবে কৃষকদের জন্য বরাদ্দ ৫ হাজার কোটি টাকা

এ ব্যাপারে জানতে চাইলে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক আলী হাসান এগ্রিকেয়ার.কমকে বলেন,  ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের কাছ থেকে আমন ধান কিনবে সরকার পোগ্রামের উদ্বোধন শেষে ফেরার পথে প্রান্তিক কৃষকদের সাথে সাক্ষাত করা হয়। এ সময় শীতের আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, লাউ, মূলা, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন জাতের সবজির আবাদ পরিদর্শন করা হয়। সেই সাথে কৃষকদের মাস্ক ব্যবহারে সচেতনতা এবং কৃষি কাজে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

এগ্রিকেয়ার / এমবি