ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল), এগ্রিকেয়ার২৪.কম: ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন করলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। এসময়ে তিনি কর্তব্যরত চিকিৎসকসহ সংশ্লিষ্টদের নানা পরামর্শ দেয়ার পাশাপাশি খোঁজ খবর নেন।

রোববার (১২ ‍জুলাই, ২০২০) সদর হাসপাতালটি পরিদর্শন করেন।

এসময়ে কৃষি সচিব কর্তব্যরত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা  মানুষের মৌলিক অধিকার।তাই এ সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়। ‘করোনার পাশাপাশি অন্য রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। মাক্স পরিহিত নন এমন কাউকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া যাবে না।

তিনি জানান, প্রয়োজনে এ উপকরণ সরকারিভাবে সরবরাহের ব্যবস্থা করতে হবে।স্বাস্থ্যবিধি সম্পর্কে রোগী এবং তাদের আত্মীয়-স্বজনকে আরো সচেতন করা দরকার।

এসময় তাঁর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা সিভিল সার্জন ডা. মো. আবু আল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রিফাত আহমেদ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাফর আলী দেওয়ান।

এর আগে তিনি সার্কিট হাউজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)বরিশাল অঞ্চল ও ঝালকাঠির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন।

ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন করলেন কৃষি সচিব শিরোনামের সংবাদটির তথ্য বরিশাল কৃষি তথ্য সার্ভিস থেকে এগ্রিকেয়ার২৪.কম কে নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, করোনাকালে দেশের কৃষির উন্নয়নে কৃষি মন্ত্রণালয়ের কৃষি মন্ত্রী থেকে শুরু করে সব শ্রেণির কর্মকর্তা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় নিয়মিত কৃষির কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন তারা।

আরও পড়ুন: করোনা মহামারিতেও রাজশাহীর আম পাড়ি জমালো সুইজারল্যান্ডে