করোনা ভ্যকাসিন। ছবি: এএফপি

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছরের শেষে ডিসেম্বরের মধ্যেই ভারতের করোনা টিকা আসবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, ভারত বায়োটেকের টিকা তৈরি হয়ে যাবে ডিসেম্বরের মধ্যেই। সেই গতিতেই কাজ এগোচ্ছে। নতুন বছরের প্রথম তিন মাসের মধ্যে ওই টিকা দেওয়ার কাজও শুরু হয়ে যাবে।

তবে, স্বাস্থ্যমন্ত্রীর এমন ঘোষণায় প্রশ্ন উঠেছে। ভারতের বাজারে আসার দৌড়ে রয়েছে মূলত তিনটি সংস্থার সম্ভাব্য টিকা। দু’টি ভারতীয় সংস্থার তৈরি— ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ এবং জ়াইডাস ক্যাডিলার ‘জাইকভ-ডি’। এ দু’টি ভারতীয় সম্ভাব্য টিকার প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ তাই কার্যত একই সঙ্গে চালানো হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

বর্ধন জানান, শুরুতে স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের ওই টিকা দেওয়া হবে। পরবর্তী ধাপে বয়স্কদের টিকা দেওয়ার মাধ্যমে আমজনতার টিকাকরণও আরম্ভ হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা এত কম সময়ে হলে ভারত কি রাশিয়ার পথেই হাঁটবে না?

তাদের ঘোষণা অনুযায়ী শীঘ্রই শুরু হবে তৃতীয় ধাপের পরীক্ষা। কিন্তু খাতায়-কলমে যা অন্তত ছয় থেকে ন’মাস লাগার কথা।

অপরিদেক, তৃতীয় করোনা ভ্যাকসিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘কোভিশিল্ড’ অপেক্ষা করছে।

আরোও পড়ুন: করোনা হয়েছে, জ্বর নেই, উপসর্গও নেই! করণীয় কি?

দ্বিতীয়বার করোনা আক্রান্তের সম্ভাবনা আছে কি? চিকিৎসকরা কি বলছেন?

কতদিন থাকতে পারে করোনা

ভারত সরকারের একটি সূত্রের বক্তব্য অনুযায়ী, টিকা তৈরির প্রথম দুই ধাপে সাফল্যের অর্থ, পার্শ্বপ্রতিক্রিয়া-হীনতা ও অ্যান্টিবডি তৈরির বিষয়ে নিশ্চিত হয়ে যাওয়া। বাকি থাকে বৃহত্তর জনগোষ্ঠীতে প্রয়োগ। অতিমারির পরিস্থিতিতে অক্সফোর্ডের টিকার তৃতীয় ধাপের পরীক্ষাও কিন্তু অনেকটাই দ্রুত সারা হচ্ছে। ভাইরোলজিস্ট টি ভি বেঙ্কটেশ্বরনের মতে ২০২০ সালের মধ্যে এই টিকাগুলি জনগণের মধ্যে প্রয়োগের জায়গাতেই পৌঁছবে না।

ডিসেম্বরের মধ্যেই ভারতের করোনা টিকা শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে।