কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সোমবার (৫ অক্টোবর ২০২০) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অর্ধেক অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অর্ধেক অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সাথে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: দেশের অর্ধেক অঞ্চলে হতে পারে ঝড়বৃষ্টি

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার।

আরও পড়ুন: দেশের যেসব স্থানে হতে পারে বজ্রসহ বৃষ্টি

আজ সোমবার (৫ অক্টোবর ২০২০) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের যেসব স্থানে হতে পারে ঝড়বৃষ্টি শিরোনামে সংবাদের তথ্য জাগো নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি