নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: পঞ্চগড়ে চায়ের তৃতীয় নিলাম বাজার হবে বলে জানিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জহিরুল ইসলাম। মঙ্গলবার(২০ অক্টেবর ২০২০) সকালে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা চাষী ও কারখানা মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন।

আরও পড়ুন: ১৭ হাজার কোটি রুপির চা রফতানি করলো শ্রীলংকা

বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, সমতলের চা উৎপাদনে মডেল পঞ্চগড়। তাই পঞ্চগড়ের চা শিল্পকে আরো এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। তবে উৎপাদিত চায়ের মান ভালো করার বিষয়ে এখন নজর দিতে হবে।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাই-টেক মৎস্য খামার চাঁপাইনবাবগঞ্জে

সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, চা বোর্ড পঞ্চগড়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুনসহ চা চাষী ও কারখানা মালিকরা উপস্থিত ছিলেন।

এগ্রিকেয়ার / এমবি