
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ( বাকৃবি) ‘আইসিপিএমএস এবং ডিএনএ সিকুয়েন্সার’ মেশিন উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ ২০২১) দুপুর ১২টা দিকে বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে এসব মেশিনের উদ্বোধন করেন বাকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ লুৎফুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষনাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল হক এর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের এর ছাত্রবিষয়ক উপদেষ্ঠা প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন।
মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষনাগারের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বাউরেসের পরিচালক, প্রোক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
বাকৃবিতে ‘আইসিপিএমএস এবং ডিএনএ সিকুয়েন্সার’ মেশিন উদ্বোধন করা হয়েছে তথ্যটি নিশ্চিত করেছেন বাকৃবি’র জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী।
এগ্রিকেয়ার/এমএইচ
























