
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: করোনা ভ্যাকসিন নিয়ে সুখবর দিল রাশিয়া। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আসছে ১২ আগস্ট সেই ভ্যাকসিন রাশিয়াতেই তৈরি হয়েছে বলে দাবি রাশিয়ার উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভের।
গতকাল শুক্রবার (৭ আগস্ট ২০২০) একথা জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সাফল্যের সঙ্গে এটি লঞ্চ করা হলে, এটিই হবে বিশ্বের প্রথম করোনা ভ্যাক্সিন।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিউট।
আপাতত এই ভ্যাকসিনের তৃতীয় বা শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। মন্ত্রী বলেন, চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি ও বয়স্ক লোকদের আগে এই ভ্যাক্সিন দেওয়া হবে।
খবর অনুযায়ী, গামালেয়া ভ্যাকসিন শর্তসাপেক্ষে আগস্ট নথিভুক্ত করা হবে। এর অর্থ হলো ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হচ্ছে তবে পাশাপাশি তৃতীয় ধাপের পরীক্ষা-নিরীক্ষা কাজ চলবে। ক্লিনিক্যাল ট্রায়াল যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন তা শুধুমাত্র চিকিৎসকরাই সেটা নিয়ন্ত্রণ করবে।
আরোও পড়ুন: করোনাক্রান্তে ইতালিকে ছাড়িয়ে বাংলাদেশ
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্রিমিল দিমিত্রিভ আগেই জানিয়েছিলেন, প্রথম দেশ হিসেবে রাশিয়া তাদের করোনা টিকা বাজারে আনবে। এ ব্যাপারে ক্রিমিল দিমিত্রিভ বলেছিলেন, স্পুতনিকের মহাকাশ যাত্রা দেখে মার্কিনীরা যেমন অবাক হয়েছিল। একই ঘটনা ঘটবে করোনা টিকার ক্ষেত্রেও। বিশ্ববাসী অবাক হয়ে রাশিয়ার সাফল্য দেখবে।
বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আসছে ১২ আগস্ট শিরোনামে সংবাদের তথ্য আজকের বিজনেস বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে।
























