সোয়া ২৫ লাখ মেট্রিক

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বোরো মৌসুমে সোয়া ২৫ লাখ মেট্রিক টন ধান, চাল, গম কিনবে সরকার। এসব কৃষি পণ্য কেনা আগামী আগষ্ট মাস পর্যন্ত চলবে।

সোমবার (৫ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। শুরুতে গম কেনার মাধ্যমে এসব কার্যক্রম শুরু হবে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩৬ টাকা কেজি দরে আগামী ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১০ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে। এর পাশাপাশি ৩৫ টাকা কেজি দরে ১ দশমিক ৫ লাখ টন আতপ চাল কিনবে সরকার।

আর ধান কেনার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ মেট্রিট টন। ২৬ টাকা কেজি দরে এ পরিমাণ ধান কেনা চলবে আগামী ২৬ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

তবে গম কেনার কার্যক্রম শুরু হবে চলতি মাসের মাঝামাঝি থেকে। ২৮ টাকা কেজি দরে ৭৫ হাজার টন গম কেনা হবে। আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত এ পরিমাণ গম সংগ্রহ করবে খাদ্য মন্ত্রণালয়।

সোয়া ২৫ লাখ মেট্রিক টন ধান, চাল, গম কিনবে সরকার এর ফলে কৃষকের কিছুটা পণ্যে বিক্রির সুযোগ হবে। এতে কৃষকেরা উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কৃষকের কথা ভেবে সুন্দরভাবে যদি এসব পণ্য সংগ্রহ করা সম্ভব হয় তবেই কৃষকেরা উপকৃত হবেন বলে মত জানান তারা। এদিকে সঠিক ও সুন্দরভাবে চলতি মৌসুমে কৃষির এসব পণ্য সংগ্রহের আবেদন জানিয়েছেন কৃষকেরা।

আরও পড়ুন: অ্যাপের মাধ্যমে বোরো ধান, সিদ্ধ চাল সংগ্রহের সিদ্ধান্ত