
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ শনিবার (১৯ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সন্ধ্যা ৭ টার দিকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
শৈত্য প্রবাহ: ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।
আরও পড়ুন: রাজশাহীসহ দেশের ১০ অঞ্চল শৈত্য প্রবাহের কবলে
এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজার হাটে ০৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ শনিবার (১৯ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৫০%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৬ মিনিটে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন: বাকৃবিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণে কর্মশালা
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের।আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার / এমবি
























