আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রার আবহাওয়ার অবস্থা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার ( ০৯ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জাানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এবং কোথাও কোথাও তা পরবর্তী সময়েও অব্যাহত থাকতে পারে।আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।

আরও পড়ুন: আগামী দুই দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ  পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত  অবস্থান করছে। আজ বুধবার (১০ ডিসেম্বর,২০২০) সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৮৭%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে।আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: বাকৃবিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণে কর্মশালা

কমতে পারে রাতের তাপমাত্রা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।

এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।

এগ্রিকেয়ার / এমবি