
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আরডিআরএস বাংলাদেশ তাদের অভ্যন্তরীণ কার্যক্রম বাড়াতে লোকবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আরডিআরএস বাংলাদেশ ২৯ হাজার ৯০৬ টাকা বেতনে কৃষি অফিসার নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানের নাম- আরডিআরএস বাংলাদেশ
পদের নাম- কৃষি অফিসার
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
আবেদন যোগ্যতা
১। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক পাস।
২। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। ফসল উৎপাদন, প্রশিক্ষণ ও সংগঠন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
৪। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৫। অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
৬। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
৭। মোটর সাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
৮। বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা
১। বেতন ২৯৯০৬ টাকা মাসিক
২। টি / এ, মোবাইল বিল
৩। সাপ্তাহিক ছুটি দুইদিন
৪। উৎসব বোনাস বছরে দুইবার
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ
১০ মার্চ, ২০২১ পর্যন্ত
এগ্রিকেয়ার/এমএইচ
























