
প্রতিবছরের মত , ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হলো বৈশ্বিক জলবায়ু ধর্মঘট। পৃথিবী রক্ষায় তরুণদের শক্তিশালী উপস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তাদের সোচ্চার ভূমিকা দৃশ্যমান ছিল।
এ ধরনের আন্দোলন জলবায়ু সংকটের গভীরতা এবং এর মোকাবিলায় কার্যকর পদক্ষেপের জন্য বিশ্বব্যাপী চাপ সৃষ্টি করতে সাহায্য করে। ধর্মঘটে অংশগ্রহণকারীরা একে অপরকে অনুপ্রাণিত করে, বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের জন্য তাদের দাবি তুলে ধরেন।

Sobuj Bangladesh Youth For Climate Global , Youthnet সহ অন্যান্য পরিবেশবান্ধব ও জলবায়ু বিষয়ক সংগঠনগুলো অংশ গ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের মূল দাবি ছিল:
– উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য জলবায়ু হিস্যা।
– জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর ও জরুরি পদক্ষেপ গ্রহণ।
– তরুণদের সক্রিয় ভূমিকা এবং নেতৃত্ব নিশ্চিত করা।
ধর্মঘটের মাধ্যমে সংগঠনের সদস্যরা জোরালোভাবে জানিয়ে দেন যে, “জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশ বিষয় নয়, এটি মানবাধিকার, সমাজের উন্নয়ন এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি গুরুতর সমস্যা।”
এই আন্দোলনটি জলবায়ু বিষয়ে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি ও সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানাতে সহায়ক হবে। সবুজ বাংলাদেশসহ অন্যান্য সংগঠন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, তরুণদের ঐক্য এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি ন্যায্য, নিরাপদ এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে।
#sobuj_bangladesh
#climatejustice
#YouthForClimate
#youthforclimateglobal
#ClimateJusticeNow
























