
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: শিম শীতকালীন জনপ্রিয় সবজি হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রায় সব এলাকাতেই শিমের চাষ হয় । এর পুষ্টিগুণ এবং উপকারিতা রয়েছে অনেক।
আসুন জেনে নিই শিমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে:
পুষ্টিগুণ: প্রতি ১০০ গ্রাম খাবার উপযোগী শিমে পানি ৮৫ গ্রাম, খাদ্যশক্তি ৪৮ কিলোক্যালরি, আমিষ ৩ গ্রাম, শর্করা ৬.৭ গ্রাম, চর্বি ০.৭ গ্রাম, খনিজ লবণ ০.৪ গ্রাম, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, ভিটামিন সি, ক্যালসিয়াম ২১০ মিলিগ্রাম, লৌহ ১.৭ মিলিগ্রাম, ক্যারোটিন ১৮৭ মাইক্রো মিলিগ্রাম এবং আঁশজাতীয় উপাদান বিদ্যমান।
আরও পড়ুন: আষাঢ়ে শিমের বীজ বপন ও উচ্চ ফলনশীল জাত পরিচিতি
উপকারিতা:
১. কোষ্ঠকাঠিন্য দূর করে ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে।
২. নিয়মিত শিম খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে।
৩.গর্ভবতী মহিলা ও শিশুর অপুষ্টি দূর করতে শিম বেশ উপকারী।
৪.খনিজ উপাদানে সমৃদ্ধ হওয়ায় শিম চুল পড়া কমাতে সাহায্য করে ও চুলের স্বাস্থ্য ভালো রাখে।
৫. শিমের দানায় ভিটামিন বি সিক্স ভালো পরিমাণে থাকায় তা স্নায়ুতন্ত্র সুস্থ রাখে ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
আরও পড়ুন: শিমের শোষক পোকা ও মাইটের আক্রমণের প্রতিকার
৬. নিয়মিত শিম খেলে তা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
৭.শিমে সিলিকনজাতীয় উপাদান থাকে যা হাড় সুগঠিত করে।
৮. কোলেস্টেরলের মাত্রা কমাতে ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শিম সাহায্য করে।
৯. শিমের ফুল রক্ত আমাশয় দূর করতে সাহায্য করে।
১০. এ ছাড়া কোলন ক্যানসার প্রতিরোধেও এটি কার্যকর।
জেনে নিন শিমের পুষ্টিগুণ ও উপকারিতা শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























