আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সোমবার (১৬ নভেম্বর ২০২০) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে আজ ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।

আরও পড়ুন: আগামী তিন দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

এদিকে ঢাকায় বাতাসের গতি ছিলো উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ঘণ্টায় ০৫ থেকে ১০ কি.মি।  এছাড়া আজ সকাল  ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯২ %। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ০৫টা ১২ মিনিটে। পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

ঢাকায় তাপমাত্রা কমেছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস শিরোনামে সংবাদের তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইট থেকে সংগ্রহকরা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি