আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের খুলনা এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: আগামী তিন দিনে হতে পারে বজ্রসহ বৃষ্টি

আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২০) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে এমন তথ্য জানিয়েছে আবহওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া খুলনা এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

এদিকে ঢাকায় বাতাসের গতি ছিলো উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ঘণ্টায় ০৬ থেকে ১২ কি.মি।  এছাড়া আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৮৯ %। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ০৫টা ১১ মিনিটে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ক্রমশ কমতে পারে।

দেশের পাঁচ বিভাগে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শিরোনামে সংবাদের তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি