
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের নদী বন্দরসমূহে ৩ নাম্বার সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে। সেইসাথে আগামীকাল কয়েক অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
আজ বুধবার (১ জুন) সন্ধ্যায় আবহাওয়াবিদ ডা. আবুল কালাম মল্লিক আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্হানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেইসাথে সমূদ্রে চলাচল নৌকা ও ট্রলারসমূহকে বন্দরের কাছাকাছি চলতে বলা হয়েছে।
পড়তে পারেন: নাটোরে থোকায় ঝুলছে টুকটুকে লিচু, ৩০০ কোটি টাকার বাণিজ্য
এদিকে সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেন জানান, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়োহাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: ভাসমান পদ্ধতিতে সবজি চাষে ৫ গুণ বেশি ফলন
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।। সিনটপিক অবস্থায় জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার হতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
লঘুচাপের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ হতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। বড়সড় হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে
পড়তে পারেন: মাছ চাষে কোটিপতি ফরহাদ, চলতি বছরে ৭০ লাখ!
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৯৬ শতাংশ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ৩৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুন্ড ২৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ সিলেট ২৯ মি.মি.।
আগামীকাল সূর্যাস্ত ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। আগামী তিন দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন নেই।
এগ্রিকেয়ার/এমএইচ
























