ঝড় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের চারটি সমূদ্র বন্দরে ফের ৩ নাম্বার সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উপকূলীয় এলাকায় ভয়াবহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার (৩০ মে) সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্হানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে । আজ (৩০ মে ২০২২) সকাল ১১ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৭ মি.মি) থেকে অতিভারী (৮৯ মি.মি বা তারও বেশী) বর্ষণ হতে পারে। সেইসাথে দমকা হাওয়া  ও ঝড় হতে পারে।

পড়তে পারেন: নাটোরে থোকায় ঝুলছে টুকটুকে লিচু, ৩০০ কোটি টাকার বাণিজ্য

২৪ ঘন্টার পূর্বাভাসে এই আবহাওয়াবিদ জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়োহাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পড়তে পারেন: ভাসমান পদ্ধতিতে সবজি চাষে ৫ গুণ বেশি ফলন

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।। সিনটপিক অবস্থায় জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পড়তে পারেন: মাছ চাষে কোটিপতি ফরহাদ, চলতি বছরে ৭০ লাখ!

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৮১ শতাংশ। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা খুলনায় ২২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ হাতিয়া ৭৫ মি.মি.। আগামীকাল সূর্যাস্ত ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। আগামী তিন দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ