ইউক্রেনে গমের রফতানি মূল্য

অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ১৬ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও গম আমদানি শুরু হয়েছে। ৪৫ ট্রাকে আমদানি হবে মোট ১ হাজার টন গম।

গত সপ্তাহের দুদিন (বুধ ও বৃহস্পতিবার) আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে ৬০০ টন গম বাংলাদেশে আমদানি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে বাংলাদেশের অ্যাগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান আড়াই হাজার টন গম আমদানির চুক্তি করে।

পড়তে পারেন: সাড়ে ৬৬ হাজার টন গম-ভুট্টা রপ্তানি করবে ইউক্রেন

সূত্র জানায়, বুধবার ভারত থেকে ১১ ট্রাকে প্রায় ৩০০ টন গম আমদানি হয়েছে এবং বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত আরও ১৬টি ট্রাকে ৩০০ টন গম এসেছে। আখাউড়া মূলত রপ্তানিমুখী স্থলবন্দর। গত বছরের ২ আগস্ট প্রথমবারের মতো এ বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়। তখন প্রথম চালানে ৬৭টি ট্রাকে ১ হাজার ৩২০ টন গম দেশে আসে। এরপর চলতি বছরের মে মাসে আরও প্রায় দেড় লাখ টন গম বন্দরে পৌঁছায়।

আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে মোট ৪৫টি ট্রাক এক হাজার টন গম আনবে। এরপর প্রথম চালানে ৬৭টি ট্রাকে ১ হাজার ৩২০ টন গম দেশে আসে। পরে চলতি বছরের মে মাসে আরও দেড় লাখ টন গম বন্দরে আসে।

বাংলাদেশের এগ্রোভেট লিমিটেড নামের একটি কোম্পানি ভারতের ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে আড়াই হাজার টন গম আমদানির চুক্তি করেছে। প্রতি টন গম আমদানি করা হচ্ছে ৩৭০ ডলারে। মেসার্স খলিফা এন্টারপ্রাইজ আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি করা গম শুল্ক ক্লিয়ারিং করছে।

পড়তে পারেন: গমের কেজিতে বাড়লো ৮ টাকা

ভারত সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর গত ৩০ মে থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে কোনো চালান দেশে প্রবেশ করেনি। এ কারণে নিষেধাজ্ঞার আগে আমদানি লেটার অব ক্রেডিট (এলসি) খোলা ১৪ হাজার টনের বেশি গম আটকে গেছে।

পরে ভারত নিষেধাজ্ঞা তুলে নিলেও দেশের বিভিন্ন রাজ্যে ভারী বর্ষণ ও বন্যার কারণে আগরতলা ও ত্রিপুরা রাজ্যের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন গমের ট্রাকগুলো আগরতলায় পৌঁছাতে পারেনি।

এগ্রিকেয়ার/এমএইচ