আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের নীলফামারী, পঞ্চগড়, এবং কুড়িগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।এছাড়া দেশের উত্তরপশ্চিমাংশের কোথাও কোথাও এটি অব্যাহত খাকতে পারে।আজ শুক্রবার (১৮ ডিসেম্বর, ২০২০) সকাল ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে: হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।

আরও পড়ুন: উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহের সম্ভাবনা

এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ২৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ০৯ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর, ২০২০) সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৭৬%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৬ মিনিটে।

আরও পড়ুন: বাকৃবিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণে কর্মশালা

যেসব অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।

এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।

এগ্রিকেয়ার / এমবি