আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি / গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১৪ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি / গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী-অববাহিকা ও উত্তরপূর্ব অঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশেরে অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের রাতের প্রায় অপরিবর্তীত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.।

আরও পড়ুন: দিনে তাপমাত্রা অপরিবর্তীত, কমবে রাতে

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সোমবার (১৪ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৬৯%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে। এ ছাড়া আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: বাকৃবিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণে কর্মশালা

রাজশাহী ও রংপুরে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।

এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।

এগ্রিকেয়ার/এমবি