
অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: করোনা’য় সরকারের দিকনির্দেশনায় রাকাবের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ে করোনার বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২০) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর পরিচালনা পর্ষদের ৫১২তম সভায় এসব সিদ্ধান্ত ও আলোচনা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সিনিয়র সচিব (পিআরএল) মোঃ রইছউল আলম মন্ডল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫১২তম এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাজেদুর রহমান খান এবং পরিচালনা পর্ষদের পরিচালক রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম; রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী; বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক ডাঃ মোঃ হাবিবুল হক; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুধেন্দ্র নাথ রায় এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুম; বিভাগীয় কমিশনার অফিস, রাজশাহী এবং বিভাগীয় কমিশনার অফিস, রংপুর থেকে সরাসরি অংশগ্রহণ করেন।
সভায় সারা দেশে করোনা আক্রান্ত প্রতিকুল পরিবেশে সরকারের বিভিন্ন দিকনির্দেশনা ও নিয়মকানুন মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ে এবং ব্যাংক-এর অন্যান্য সার্বিক কর্মকাণ্ডের ওপর দীর্ঘ আলোচনা হয়। এর পাশাপাশি ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
করোনা’য় সরকারের দিকনির্দেশনায় রাকাবের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত শিরোনামের সংবাদটির তথ্য রাকাবের জনসংযোগ শাখা থেকে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: গুটির সাথে স্বপ্ন বাড়ছে রাজশাহীর আম চাষির
























