
খাবার রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: রসমালাই-নাম শুনলেই জিভে জল আসে। সুস্বাদু এই মিষ্টান্নের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও। রসমালাইয়ের স্বাদের যেন তুলনা নেই। চমৎকার স্বাদের এই মিষ্টি আপনি ঘরে বসে খুব সহজেই বানাতে পারেন।
আসুন জেনে নিই যেভাবে সহজেই তৈরি করা যাবে মজাদার রসমালাই:
যা যা লাগবে: রসগোল্লার জন্য: দুধ ১ লিটার, সিরকা-৪ টেবিল চামচ, পানি-২ কাপ, খাবার সোডা-১/৪ চা চামচ, ময়দা বা সুজি-১ চা চামচ, এলাচ গুঁড়া-১/৪ চা চামচ, চিনি-১ কাপ।
আরও পড়ুন: জেনে নিন পিনাট বাটার তৈরির সহজ রেসিপি
মালাই তৈরির জন্য: দুধ-৬ কাপ, চিনি-১/২ কাপ, গোলাপজল/কেওড়া পানি-১ চা চামচ।
পদ্ধতি: চুলায় দুধ ফুটে উঠা মাত্র সিরকার পানি দিয়ে চুলা থেকে নামিয়ে নিবেন। ছানা আলাদা হয়ে গেলে কাপড় বা ছাকনিতে ঢেলে পানি ঝড়িয়ে ঠাণ্ডা হওয়ার জন্য বাতাসে রাখুন। চুলায় চিনির সাথে পানি মিশিয়ে সিরা তৈরি করে মৃদু আঁচে রাখুন।
ছানার সাথে ময়দা, এলাচ গুঁড়া, খাবার সোডা, ১ চা চামচ চিনি মিলিয়ে হাত দিয়ে মথে নিয়ে গোল করে গুলি তৈরি করুন। সব ছানার গুলি সিরার মধ্যে দিয়ে আঁচ বাড়িয়ে রান্না করুন। রসগোল্লা সিরার উপর ভেসে উঠলে বড় চামচ দিয়ে রসগোল্লা ডুবিয়ে ২০-২৫ মিনিট ঢেকে রান্না করুন।
আরও পড়ুন: চ্যাপা শুঁটকি বড়া তৈরির সহজ রেসিপি
একটি বড় বাটিতে সিরা সহ রসগোল্লা ৭-৮ ঘণ্টা সিরায় ভিজিয়ে রাখুন। দুধ জ্বাল দিয়ে অর্ধেক হলে চিনি দিয়ে নাড়তে থাকুন যেন সর না পড়ে। একটি বড় বাটিতে ঘন দুধ ও গোলাপজল দিয়ে মিশাবেন। সিরা থেকে রসগোল্লা তুলে ৪-৫ ঘণ্টা দুধে ভিজিয়ে রাখুন।
সহজেই তৈরি করুন মজাদার রসমালাই শিরোনামে সংবাদের তথ্য জাগো নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।এগ্রিকেয়ার / এমবি
























