আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর, ২০২০) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.।

আরও পড়ুন: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি ঘন কুয়াশার সম্ভাবনা

সিনপটিক অবস্থা:  মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ  পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তত রয়েছে।

আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর, ২০২০) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৯%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে। আগামী তিন দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

আরও পড়ুন: দেশের এক বিভাগে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।

এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।

এগ্রিকেয়ার / এমবি