বিকাশ রায় বাবুল, নীলফামারী: নীলফামারির ডোমারে কৃষকরা স্বল্প জমিতে অধিক ফসল পেতে চাষ করছে সাথী ফসল চাষ করছেন। দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় ডোমারেও জনপ্রিয় হচ্ছে মিশ্র পদ্ধতিতে সাথী ফসল।

চাষিরা বলছেন, এক মৌসুমে একই সময়ে ফসলের মধ্যে ফসল চাষ করে লাভবান হচ্ছেন তারা। উপজেলার অনেক কৃষক চাষের জমিতে আলু ক্ষেতে আখ, কলা চাষের ক্ষেতে কপি,শাক প্রভৃতি চাষ করছেন।

সরেজমিনে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বসন্ততলা এলাকার প্রান্তিক চাষী মো. আমিনের সাথে কথা হয়। দেখা যায়, দুই বিঘা (৬৬শতক) জমিতে কলা গাছ লাগিয়েছেন। কলা ক্ষেতের মধ্যে বাধাঁ কপি ক্ষেত পরিচর্যা করছে। আমিন জানায়, প্রাকৃতিক কোন কারনে ক্ষেত নষ্ট না হলে প্রতি বিঘায় লক্ষাধিক টাকার কলা বিক্রি করা যাবে। এরই মধ্যে কপি বিক্রি করার উপযোগী হয়ে উঠেছে।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

আখের সাথে সাথী ফসলে মিলবে অধিক মুনাফা

জানুন (মধ্য অক্টোবর-মধ্য নভেম্বর) যেসব ফসল চাষ করবেন

পতিত জমিতে চাষ করুন রপ্তানিযোগ্য ফসল ঢেমশি

নতুন ফসল চিয়ার কেজি ৫’শ টাকা, ভাগ্য বদলাচ্ছে কৃষকের!

চাষী মো. আমিন বলেন, বর্তমানে সবজির দাম ভালো চলছে। সেই হিসেবে চল্লিশ,পঞ্চাশ হাজার টাকার কপি বিক্রি হতে পারে। কপি বিক্রি শেষ হলে ওই ক্ষেতেই পাটশাক অথবা শাক জাতীয় ফসল চাষ করে প্রতি বিঘায় দশ, বারো হাজার টাকা পাওয়া যেতে পারে।চুক্তিভিত্তিক নেওয়া জমিতে কম সময়ে, কম জমিতে এক মৌসুমে অধিক ফলন পেতে একাধিক ফসল চাষ করছি।

একই এলাকার জয়নাল আবেদিন, নুরুল ইসলাম আলুর ক্ষেতে আখ চাষ করতে দেখা গেছে। তারা জানায় আলু ঘরে তোলার পর আখ ক্ষেত পরিচর্যা করা হবে। এতে দু’টো ফসলেই সঠিক সময়ে পাওয়া যাবে।

এ ব্যাপারে ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরহাদুল হক বলেন সাথী ফসল চাষ, কৃষক স্বল্প জমিতে অধিক আয় করার একটি কৌশল। আমরা তাদেরকে সাথী ফসল চাষযোগ্য জমিতে চাষ করতে উৎসাহ দিয়ে থাকি। যথা সময়ে সার ও বালাই নাশক প্রয়োগে পরামর্শসহ দেখ ভাল করি।

এগ্রিকেয়ার/এমএইচ