আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা থাকতে পারে।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ৭ টার দিকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.।

 আরও পড়ুন: সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশার পূর্বাভাস

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ  পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত করছে।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ০৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯০%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে।আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার অবস্থা প্রথম দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আরও পড়ুন: বাকৃবিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণে কর্মশালা

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।

এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।

এগ্রিকেয়ার / এমবি