খাবার রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: যারা এতো দিন ডায়বেটিসের কারণে চিনির তৈরি মিষ্টি খেতে পারেন নি তাদের জন্য সুখবর। এখন থেকে চিনি ছাড়াই বানানো যাবে দারুণ স্বাধের মিষ্টি। শুনতে অদ্ভুত মনে হলেও এটি কিন্তু সত্যি।
আসুন জেনে নিই চিনি ছাড়া যেভাবে সহজেই তৈরি করা যাবে মজাদার মিষ্টি :

যা যা লাগবে: ছানা এক কাপ, এলাচের গুঁড়া সামান্য, কেনডেরাল সিকি চা চামচ।

আরও পড়ুন:  জেনে নিন মাছের বিরিয়ানি তৈরির রেসিপি

ছানা বানানোর পদ্ধতি: আধা কেজি গরুর দুধ জ্বাল দিতে হবে। দুধ ফুটে উঠলে আগুন থেকে নামিয়ে কিছুক্ষণ পর ছানার জল বা টক দই বা লেবু দিয়ে ছানা বানাতে হবে৷ যতক্ষণ দুধ ও ছানা আলাদা হয়ে সবুজ আভা দেখা না যায়। কিছুক্ষণ পর ছানা ভালো করে ধুয়ে পাতলা কাপড়ে টাঙিয়ে রাখতে হবে। ছানার জল ঝরে গেলে পছন্দমতো মিষ্টি ও সন্দেশ বানানো যায়।

আরও পড়ুন:যে ৫ টা সুস্বাদু রেসিপি সহজেই বানানো যায়

প্রস্তুত প্রণালি: ছানা ঝুরঝুরে করে মাখিয়ে তিন-চার মিনিট আঁচে নাড়াচাড়া করতে হবে। আগুন থেকে নামানোর আগে এলাচের গুঁড়া ও কেনডেরাল দিয়ে অল্প কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। ব্যচ তৈরি হয়ে গেল দারুণ এক চিনি বিহীন মিষ্টি।

চিনি ছাড়া সহজেই তৈরি করুন মজাদার মিষ্টি শিরোনামে লেখাটির তথ্য জাগো নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি