
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দুপুরের মধ্যেই কয়েক অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এদিকে উপকূলীয় এলাকায় ঝড় ও কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৩১ মে) সকালে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, “ঢাকায় বৃষ্টি শুরু হতে যাচ্ছে (যদি না ইতিমাধ্যই শুরু হয়ে থাকে) আজ মঙ্গলবার সকাল ১০ টা বেজে ৩০ মিনিট থেকে দুপুর ১২ টার মধ্যে বৃষ্টি হতে পারে।
পড়তে পারেন: নাটোরে থোকায় ঝুলছে টুকটুকে লিচু, ৩০০ কোটি টাকার বাণিজ্য
২৪ ঘন্টার পূর্বাভাসে এই আবহাওয়াবিদ জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়োহাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: ভাসমান পদ্ধতিতে সবজি চাষে ৫ গুণ বেশি ফলন
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।। সিনটপিক অবস্থায় জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পড়তে পারেন: মাছ চাষে কোটিপতি ফরহাদ, চলতি বছরে ৭০ লাখ!
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, আজ ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাপ ছিল ৮১ শতাংশ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা খুলনায় ২২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ হাতিয়া ৭৫ মি.মি.। আগামীকাল সূর্যাস্ত ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। আগামী তিন দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























