বৃহস্পতিবার, ২৫শে জুন ২০২৬, ১১ই আষাঢ় ১৪৩৩, ৯ই মহর্‌রম ১৪৪৮

দেশের অর্ধেক অঞ্চলে বজ্রসহ হতে পারে ঝড়বৃষ্টি

প্রচ্ছদ, বিভাগ: কৃষি আবহাওয়া, প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০, রবিবার  

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রোববার সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অর্ধেক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি / বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আজ সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি / বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:দেশের যেসব স্থানে হতে পারে বজ্রসহ বৃষ্টি

খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আজ রোববার (২০ সেপ্টেম্বর ২০২০) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের অর্ধেক অঞ্চলে বজ্রসহ হতে পারে ঝড়বৃষ্টি এর তথ্য বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে। পাঠক প্রতিদিনের আবহাওয়ার খবর ও বিশেষ বিশেষ আবহাওয়ার সতর্কবার্তা এগ্রিকেয়ার২৪.কম নিয়মিতভাবে তুলে ধরছে। এটি মূলত পাঠকের চাহিদাকে বিবেচনায় এনে দেশের বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজপোর্টার এগ্রিকেয়ার২৪.কম আবহাওয়ার সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশ করে যাচ্ছে।

আরও পড়ুন:দেশের যেসব স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা

আবহাওয়া নিয়ে যে কোন সংবাদ পেতে এগ্রিকেয়ার২৪.কম এর সাথেই থাকুন। এছাড়া আপনার এলাকার কৃষি সংশ্লিষ্ট যে কোন খবর আমাদের পাঠাতে পারেন আমরা তা ‍তুলে ধরবো। আমাদের কাছে নিউজ পাঠানোর ঠিকানা [email protected]

এগ্রিকেয়ার / এমবি