
ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আমাদের কৃষি প্রধান দেশে চাষিরা ধান চাষ করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে ধানের ব্যাকটেরিয়া, ছত্রাক, কৃমি জনিত রোগের কারণে চাষিরা বেশি হতাশ হন।
আসুন ধানের গুড়িপঁচা রোগ ও তার দমন সম্পর্কে জেনে নিই:
গুড়িপঁচা রোগ: গুড়িপঁচা সাধারণত কুশি অবস্থা থেকে ফুল হওয়া অবধি দেখা যায়, কিনা’ যদি জমি জলমগ্ন থাকে তবে এ রোগ গাছের জীবন চক্রের যে কোন সময় হতে পারে।
আরও পড়ুন: ধানের উফরা রোগ দমনে করণীয়
পরিচিতি:
রোগের জীবাণু: Erwinia chrysenthemi rice pathovar. এ রোগ চারা ও কুশি অবস্থায় সাধারনত দেখা যায়।
ক্ষতির ধরণ:
গাছের প্রাথমিক অবস্থায় পাতার খোল পঁচে বাদামী রঙের হয়ে যায়। রোগের লক্ষণ তাড়াতাড়ি কান্ড, গিঁট এবং গাছের উপরিভাগে ছড়িয়ে পড়ে। কান্ড নরম হয়ে পঁচে যায় ও সেখান থেকে বেশ দুর্গন্ধ (শামুক পচা গন্ধ) বের হয়। বয়স্ক গাছ আক্রান্ত হলে প্রায় সবগুলো কুশি পচে গিয়ে নুয়ে পড়ে অথবা টান দিলে সহজে উঠে আসে।
আরও পড়ুন:ধানের টুংরো রোগের কারণ ও প্রতিকার
দমন ব্যবস্থাপানা:
১.সেচ নিয়ন্ত্রণ করে জমি মাঝে মধ্যে শুকিয়ে নিলে এ রোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়।
২.গুড়িপঁচা রোগের লক্ষণ কোন একটি গাছে দেখা মাত্র তুলে ফেলতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধানের ব্যাকটেরিয়া, ছত্রাক, কৃমি জনিত রোগসহ বিভিন্ন রোগ এবং পোকামাকড় সঠিক নিয়মে দমন করলে ভালো ফলন পাওয়া যাবে। এছাড়া কষি সংক্রান্ত বিভিন্ন পরামর্শের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সাথে যোগাযোগের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
ধানের গুড়িপঁচা রোগ যেভাবে দমন করবেন শিরোনামে লেখাটির তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























